গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত মো. ওমর বিন আবছারের বোয়ালখালীর গ্রামের বাড়ি গেলেন,
শনিবার ১ ফেব্রুয়ারি বিকেল বোয়ালখালী, শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।গত ৫ আগস্ট ঢাকায় নিহত বিএটিসি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ওমর বিন আবছারের কবর জেয়ারত করেন । শহীদ ওমরের মায়ের রুবি আক্তারের কথা শুনেন, এ সময় কালুরঘাট ব্রীজের কাজ দ্রুত শুরু করার জন্য উপদেষ্টাকে অনুরোধ জানান,উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে জানাবেন, শহীদ ওমরের জন্য মাকে সান্ত্বনা দেন ।
বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের ২নম্বর আকুবদন্ডী ওয়ার্ডের গ্রামে গিয়ে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ঢাকায় নিহত বিএটিসি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ওমর বিন আবছার।
নিহত ওমর ৫ ভাই ১ বোনের মধ্যে তৃতীয়। বড় বোন এমবিবিএস ডাক্তার ও ছোট ভাই ৩ জন কোরআনে হাফেজ।







